News Flash

  • Home
  • প্রধান খবর
  • আম্বাজি সড়ক দুর্ঘটনায় নিহত ভক্তদের প্রতি শ্রদ্ধা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

আম্বাজি সড়ক দুর্ঘটনায় নিহত ভক্তদের প্রতি শ্রদ্ধা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.) : গুজরাটের আরাবল্লী জেলায় আম্বাজি দর্শনে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা ।

শুক্রবার টুইট করে শাহ জানিয়েছেন, “গুজরাটের আম্বাজিতে পথ দুর্ঘটনায় ভক্তদের মৃত্যুর খবর শুনে দুঃখিত। যারা এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল । ইশ্বর তাদের এই কষ্ট সহ্য করার শক্তি দিন। আমি আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করছি।”

উল্লেখ্য, গুজরাটের আরাবল্লী জেলায় বেপরোয়া গাড়ির চাকায় পিষে প্রাণ হারালেন মোট ৬ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। সকলে আম্বাজি দর্শন করতে যাচ্ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় ১৪ জন পায়ে হেঁটে আম্বাজি দর্শনে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top