News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sonali Phogat:সোনালি ফোগাটের বাড়ি থেকে তিনটি ডায়েরি উদ্ধার করল গোয়া পুলিশ
Image

Sonali Phogat:সোনালি ফোগাটের বাড়ি থেকে তিনটি ডায়েরি উদ্ধার করল গোয়া পুলিশ

হিসার, ২ সেপ্টেম্বর ( হি.স.) : বিজেপি নেত্রী সোনালি ফোগাট হত্যার তদন্তে গোয়া পুলিশের দুই সদস্যের দল শুক্রবার সন্তনগরে মৃতের বাড়িতে তল্লাশি চালায়। বাড়ির উপরের তলায় তল্লাশি চালানো সময় সোনালীর পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিকেল ৩টা পর্যন্ত তল্লাশি অভিযানে তিনটি ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে।

এই সময় গোয়া পুলিশের তদন্তকারী অফিসার ড্যারেন ডিকস্তা গোয়া পুলিশের তাঁর উচ্চতর আধিকারিককে একটি ভিডিও কল করেছিলেন। ভিডিও কলে সোনালীর পিএ সুধীর সাংওয়ানকে সামনে আনা হয়েছিল। তদন্তকারী অফিসার ড্যারেন ডিকস্তা সুধীরের কাছে লকারের পাসওয়ার্ড চেয়েছিলেন। তিনি প্রথমবার তিন অঙ্কের পাসওয়ার্ড জানালেও লকার খোলেননি। এর পর সুধীর সাংওয়ানকে আবার দ্বিতীয়বার পাসওয়ার্ড চাওয়া হয়, এবার তিনি ছয় অঙ্কের পাসওয়ার্ড বললেন কিন্তু লকার খোলেনি।
এরপর পরিবারের সদস্যরাও নম্বর দিয়ে লকার খোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এর পর লকারটি সিলগালা করা হয়। ডায়েরি বাজেয়াপ্ত এবং লকারটি পরিবার এবং প্রতিবেশী নরেশের উপস্থিতিতে সিল করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী নরেশ কুমার জানান, সোনালীর ডায়েরিতে অনেকের যোগাযোগের নম্বর রয়েছে। সেটিও গোয়া পুলিশের দখলে।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top