ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।। হ্যাটট্রিক করলেন রাহুল রিয়াং। রাহুলের হ্যাটট্রিকের সুবাদে বড় ব্যবধানে জয় পেলো দামছড়া এফ সি। পরাজিত করলো সরাশীল এফ সি কে। ৫-০ গোলে। পানিসাগর স্পোর্টস ক্লাব আয়োজিত অটল বিহারী বাজপেয়ী স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টে। শুক্রবার আসরের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে মুখোমুখি হয় দামছড়া এফসি এবং সরাশীল এফসি। শুরু থেকেই আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে দামছড়ার ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। ম্যাচে রাহুল রিয়াং হ্যাটট্রিক করেন। এছাড়া অপর দুটি গোল করেন অভেব রিয়াং এবং রাজেশ্বর রিয়াং। বিজয়ী দল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিলো। খেলা পরিচালনা করেন রেফারি তপন নাথ।

Panisagar:পানিসাগরে ফুটবল : রাহুলের হ্যাটট্রিকে দামছড়া জয়ী
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















