News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার পাঁচকুলায় বিধ্বংসী আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি, পুড়ল শতাধিক দোকান
Image

হরিয়ানার পাঁচকুলায় বিধ্বংসী আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি, পুড়ল শতাধিক দোকান

পাঁচকুলা, ২ সেপ্টেম্বর (হি.স.): বিধ্বংসী ও ভয়াবহ আগুনে ব্যাপক পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে হরিয়ানার পাঁচকুলায়। বৃহস্পতিবার গভীর রাতে পাঁচকুলার ৯ নম্বর সেক্টরের রেহরি বাজারে বিধ্বংসী আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে শতাধিক দোকান। ১০০টির বেশি দোকান পুড়ে গিয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাঁচকুলা, ডেরা বাসসি, চন্ডীগড়, কালকা ও পিঞ্জরে থেকে দমকলের ১০টির বেশি ইঞ্জিন পৌঁছে প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে পাঁচকুলার ৯ নম্বর সেক্টরের রেহরি বাজারে বিধ্বংসী আগুন লাগে। কোনও একটি দোকান থেকে সম্ভবত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে শতাধিক দোকানে। দমকল আসার আগেই আগুন ভয়াবহ রূপ নেয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু তাঁদের প্রয়াস বিফলে যায়। ততক্ষণে শতাধিক দোকান আগুনে পুড়ে যায়। দমকল কর্মীদের প্রায় ৫ ঘন্টার প্রচেষ্টায় শুক্রবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

Releated Posts

ছত্তীসগঢ়ের কাঁকেরে নকশাল ডাম্প থেকে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

রায়পুর, ২৪ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের কাঁকের জেলার ছোটেবেঠিয়া থানার অন্তর্গত আমাতোলা গ্রামের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থেকে…

ByByNews Desk Jun 24, 2026

বালাসন নদীর উপর অস্থায়ী পদচারী সেতু নির্মাণ, পুনরায় যুক্ত হল শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের শিলিগুড়ি ও মিরিকের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করল ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর।…

ByByNews Desk Jun 24, 2026

ভগবন্ত মান ভিডিও বিতর্ক: ‘মনমতো’ ফরেনসিক রিপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই, ‘রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় ধামাচাপা’ দেওয়ার অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ঘিরে বিতর্কিত ভিডিও মামলায় ফরেনসিক প্রমাণে কারচুপির চেষ্টার অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 24, 2026

কাতারে বিস্ফোরণে নিহত ১২ ভারতীয়ের মরদেহ শনাক্তকরণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২ জন ভারতীয় নাগরিকের মরদেহ শনাক্তকরণ এবং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top