News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৈদ্যুতিক তারের সংস্পর্শে ভগবান গণেশের রথ; বিরুধুনগরে মৃত্যু দু’জনের, আহত ৩
Image

বৈদ্যুতিক তারের সংস্পর্শে ভগবান গণেশের রথ; বিরুধুনগরে মৃত্যু দু’জনের, আহত ৩

বিরুধুনগর, ১ সেপ্টেম্বর (হি.স.): তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে এল ভগবান গণেশের রথ। এই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও গুরুতর আহত হয়েছেন ৩ জন। জেলা কালেক্টর জানিয়েছেন, বিরুধুনগর জেলার সোক্কানাথন পুথুর এলাকায় গণেশ রথ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার ফলে দু’জনের মৃত্যু ও ৩ জন প্রাণ হারিয়েছেন। বুধবার গণেশ চতুর্থীর দিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মারিমুথু এবং মুনেশ্বরন নামে দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন, সোমাসুন্দর বিনয়কর মন্দিরের রথ ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে। আহত অপর দু’জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। গণেশ চতুর্থী উদযাপনের পরে, গণেশের মূর্তিটি বিসর্জনের জন্য নিকটবর্তী জলাশয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। মারিমুথু এবং মুনিসওয়ান-সহ কয়েকজন মন্দিরের রথ নিয়ে যাওয়ার সময় উপরের অংশ একটি গাছে আটকে যায়। নাড়াচাড়া করার সময় রথের একটি অংশ একটি ট্রান্সফরমারের সংস্পর্শে আসে ও ৪ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। মৃত্যু হয়েছে দু’জনের।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top