News Flash

  • Home
  • দিনের খবর
  • অটোপাইলট ত্রুটি, নাসিকের উদ্দেশ্যে উড়েও দিল্লিতে ফিরল স্পাইস জেটের বিমান
Image

অটোপাইলট ত্রুটি, নাসিকের উদ্দেশ্যে উড়েও দিল্লিতে ফিরল স্পাইস জেটের বিমান

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): স্পাইসজেটের বিমানে যান্ত্রিক বিভ্রাটে আবারও ভোগান্তি। যাত্রী নিয়ে মাঝ আকাশেই ‘ইউ টার্ন’ করল স্পাইসজেটের বিমান। নাসিকের উদ্দেশ্যে উড়েও অটোপাইলট বিভ্রাটের কারণে দিল্লিতে ফিরে আসে স্পাইস জেটের বিমানটি। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় চূড়ান্ত দুর্ভোগের শিকার হলেন ওই বিমানের যাত্রীরা।

দিল্লি থেকে নাসিকের উদ্দেশে রওনা হয়েছিল স্পাইসজেটের বি৭৩৭ এয়ারক্রাফ্ট ভিটি-এসএলপি অপারেটিং ফ্লাইট এসজি-৮৩৬৩ বিমান। বিমান সংস্থাটি জানিয়েছে, মাঝআকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি নজরে পড়ে তাদের। প্রায় সঙ্গে সঙ্গেই ঝুঁকি না নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। পরে ডিজিসিএ একটি বিবৃতি দিয়ে জানায়, বিমানটির অটোপাইলট সিস্টেমে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বিমানটিকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে বিমানটি। যাত্রীরাও সুরক্ষিত বলে জানিয়েছে তারা।

Releated Posts

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top