News Flash

  • Home
  • বিদেশ
  • Putin :গর্ভাচেভের শেষকৃত্যে অংশ নেবেন না পুতিন
Image

Putin :গর্ভাচেভের শেষকৃত্যে অংশ নেবেন না পুতিন

মস্কো, ১ সেপ্টেম্বর (হি.স.) : আগেই হাসপাতালেই শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তাই সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে অংশ নেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের দফতরের ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন গর্ভাচেভকে হাসপাতালেই শেষ শ্রদ্ধা জানিয়েছেন। গর্ভাচেভের অন্ত্যেষ্টিক্রিয়া ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তবে দুর্ভাগ্যবশত প্রেসিডেন্টের কাজের সময়সূচি তাকে সেখানে যাওয়ার অনুমতি দেবে না।

গত মঙ্গলবার সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন গর্ভাচেভ। ১৯৮৪ সালে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেই সময় তার বয়স ছিল ৫৩ বছর। তার আমলেই মধ্য ও পূর্ব ইউরোপ জুড়ে পতন ঘটে সোভিয়েত কমিউনিজমের। একাধিক সোভিয়েত নাগরিকের কাছে তিনি ত্রাণকর্তা হিসেবে পরিচিত। আবার দেশের বিশৃঙ্খল পরিস্থিতির জন্য বহু নেতার সমালোচনাও কুড়িয়েছিলেন তিনি। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে তাকে ভাল চোখে দেখেননি অনেকেই। ৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন গর্ভাচেভ।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top