News Flash

  • Home
  • দেশ
  • PMO: পুলি থেভারের বীরত্ব ও সংকল্প অগণিত মানুষকে অনুপ্রেরণা দেয় : প্রধানমন্ত্রী
Image

PMO: পুলি থেভারের বীরত্ব ও সংকল্প অগণিত মানুষকে অনুপ্রেরণা দেয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে স্মরণীয় বীর পুলি থেভারকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “আমি সাহসী পুলি থেভারকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তাঁর বীরত্ব ও সংকল্প অগণিত মানুষকে অনুপ্রেরণা দেয়। তিনি সাম্রাজ্যবাদ প্রতিরোধে অগ্রণী ছিলেন। তিনি সর্বদা মানুষের জন্য লড়াই করেছেন।”

প্রসঙ্গত, ১৭১৫-র আজকের দিনে তিরুনেলভেলিতে থেভারের জন্ম। তিনি ছিলেন একজন তামিল পালাইয়াক্কার যিনি নেরকাট্টুমসেভাল শাসন করতেন। জায়গাটি তামিলনাড়ুতে টেনকাসির সানকরনকোইল তালুকে অবস্থিত। তিনি ১৭৫৯-১৭৬১ সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেন। এই লড়াই করার জন্য ওন্দিভেরান এবং ভেন্নি কালাদি ছিলেন থেভারের সেনাবাহিনীর জেনারেল। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে পলিগারদের বিদ্রোহের জন্য পরিচিত।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top