নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ আগস্ট৷৷ বিদ্যালয় মন্দির সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বাড়িঘর নিরাপত্তাহীন৷ এদিকে গোটা রাজ্যের বিভিন্ন থানা এলাকাগুলিতে চুরি কান্ডের ঘটনা নিত্যদিনের৷ প্রতিনিয়তই চুরির ঘটনা ঘটে থাকলেও নির্বিকার পুলিশ প্রশাসন৷ চুরি কাণ্ডের ঘটনায় নেপথ্যে কি রহস্য রয়েছে সেটাই প্রশ্ণ? এবার তেলিয়ামুড়া থানা এলাকা থেকে আবারো চুরির ঘটনা উঠে আসলো তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে৷ সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন গামাই বাড়ি উচ্চ বিদ্যালয়ে চুরি হয়ে যায় বিদ্যালয় শ্রেণি কক্ষের জানালার গ্রীলয বিদ্যালয় কক্ষের বারান্দার গ্রীল ও বাউন্ডারি ওয়ালের জালি সহ বিদ্যালয় এর বিভিন্ন সামগ্রী রাতের অন্ধকারে৷ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা টিঙ্কু দেববর্মা৷ যদিও বিদ্যালয়ের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করা হবে বলে জানা যায়৷ গামাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে অনায়াসেই চোরের দল বিদ্যালয়ে প্রবেশ করে চুরি করে নিয়ে যাচ্ছে বিদ্যালয় শ্রেণীকক্ষের জানালার গ্রীল, বিদ্যালয় কক্ষের বারান্দার গ্রিল ও বাউন্ডারি ওয়ালের জালি সহ বিদ্যালয়ের বিভিন্ন সামগ্রী৷ এদিকে প্রশ্ণ উঠতে শুরু করে দিয়েছে, রাজ্যজুড়ে চুরি কান্ডের ঘটনার নেপথ্যে কি রহস্য রয়েছে তা মূলত উদঘাটনের প্রয়োজন বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ তবে বলাবাহুল্য, এই ধরনের চুরি কাণ্ডের ঘটনা মূলত নেশা সেবনকারী যুবকদের দ্বারা সংঘটিত হচ্ছে বলে বুদ্ধিজীবী মহলের ধারণা৷

গামাইবাড়ি হাইসুকলে চোরের হানা, বহু সামগ্রী লুট
Tags:
Releated Posts
কুমারঘাট রেল স্টেশনে ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী সমিতির উদ্যোগে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ
আগরতলা, ২০ মে: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করল ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী…
ডেপাছড়ার বেহাল রাস্তা ও বুদ্ধবিহারের সমস্যা খতিয়ে দেখলেন নবনির্বাচিত এমডিসি রতিশ ত্রিপুরা
আগরতলা, ২০ মে : পেচাঁরথল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডেপাছড়া এলাকার দীর্ঘদিনের বেহাল গ্রামীণ রাস্তা এবং স্থানীয় শান্তি মৈত্রী…
জিবি হাসপাতালে ধর্ষণের অভিযোগ, সুবিচারের দাবিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ নির্যাতিতা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: রাজধানীর জিবি হাসপাতালে কর্মরত এক টেকনিক্যাল স্টাফের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলে সংবাদমাধ্যমের…
তপন দাসের বাড়িতে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলেন মানিক সরকার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: জিরানিয়া মহকুমায় সিপিআইএম নেতা তপন দাসের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে…


















