News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi:১-২ সেপ্টেম্বর দক্ষিণ ভারতে সফর প্রধানমন্ত্রীর, নৌসেনায় অন্তর্ভুক্ত করবেন আইএনএস বিক্রান্ত
Image

PM Modi:১-২ সেপ্টেম্বর দক্ষিণ ভারতে সফর প্রধানমন্ত্রীর, নৌসেনায় অন্তর্ভুক্ত করবেন আইএনএস বিক্রান্ত

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামী ১-২ সেপ্টেম্বর দক্ষিণ ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১-২ সেপ্টেম্বর কর্ণাটক ও কেরলে সফর রয়েছে প্রধানমন্ত্রীর। এই সফরকালে ভারতীয় নৌসেনায় প্রধানমন্ত্রী অন্তর্ভুক্ত করবেন দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১-২ সেপ্টেম্বর কর্ণাটক এবং কেরলে সফর করবেন। ১ সেপ্টেম্বর তিনি কোচিন বিমানবন্দরের কাছে কালাডি গ্রামে শ্রী আদি শঙ্করা জন্মভূমি ক্ষেত্রম পরিদর্শন করবেন।

এরপর ২ সেপ্টেম্বর তিনি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে আইএনএস বিক্রান্তকে নৌসেনার হাতে তুলে দেবেন। এরপর দুপুর ১.৩০ মিনিট নাগাদ ম্যাঙ্গালুরুতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এ বার আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে আইএনএস বিক্রান্ত। আগামী ২ সেপ্টেম্বর সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেবেন দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top