News Flash

  • Home
  • দিনের খবর
  • NCRB :এনসিআরবি-র রিপোর্ট নিয়ে মন্তব্য মালব্যর, খোঁচা দিলেন মমতাকে
Image

NCRB :এনসিআরবি-র রিপোর্ট নিয়ে মন্তব্য মালব্যর, খোঁচা দিলেন মমতাকে

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ২০২১ সালের রিপোর্ট সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি-র এ রাজ্যের পর্যবেক্ষক অমিত মালব্য। বুধবার তিনি টুইটারে লিখেছেন, “এনসিআরবি বলেছে যে নারীদের বিরুদ্ধে অপরাধের শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ পারিবারিক সহিংসতা এবং অ্যাসিড হামলায় সবচেয়ে খারাপ, যৌতুকের মৃত্যুর শীর্ষ পাঁচটির মধ্যে রয়েছে। এটি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড। তাঁর সম্ভবত রাজ্যের দুই নারী মন্ত্রীকে গান্ধী মূর্তির নিচে প্রতিবাদে বসতে বলা উচিত।”

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, দেশের ১৯টি বড় শহরের মধ্যে, মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ কলকাতা। শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে কয়লা এবং গরু পাচারের অভিযোগে যখন জর্জরিত দল, সেই সময় কেন্দ্রীয় এই পরিসংখ্যান কার্যতই অক্সিজেন জুগিয়েছে তৃণমূল নেতাদের। যদিও পারিবারিক সহিংসতা, অ্যাসিড হামলায় সবচেয়ে খারাপ এবং যৌতুকের মৃত্যুতে এ রাজ্যের অবস্থান আশাপ্রদ নয়।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top