News Flash

  • Home
  • খেলা
  • আন্ত: অফিস দাবায় চ্যাম্পিয়ন উত্তম ও ডলি
Image

আন্ত: অফিস দাবায় চ্যাম্পিয়ন উত্তম ও ডলি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। রাজ্য সেরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের উত্তম কুমার দাস এবং মহাকরন রিক্রিয়েশন সেন্টারের ডলি দাস।  আন্ত:‌ অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থা আয়োজিত দাবা প্রতিযোগিতায়। পি ডব্লুউ ডি রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী আসর শেষ হয় বুধবার। শেষ দিনে পুরুষদের পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ড এবং মহিলাদের চতুর্থ রাউন্ডের খেলা হয়।  আসরে পুরুষ বিভাগে প্রথম ৫ টি স্থান দখল করেন যথাক্রমে উত্তম কুমার দাস, মনোরাজ সরকার,সঞ্জয় কুমার সিনহা, অতুল কৃষ্ণ মল্লিক এবং ডা:‌ সাগর সাহা। মহিলা বিভাগে প্রথম ৫ টি স্থান দখল করেন যথাক্রমে ডলি দাস, জ্যোহিতা সিনহা, রুমা ভৌমিক, পায়েল দত্ত এবং মৌসুমী দাস।  খেলা পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়। সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top