News Flash

  • Home
  • দেশ
  • নজর বেঙ্গালুরু ইদগাহ ময়দানে গণেশ চতুর্থীর
Image

নজর বেঙ্গালুরু ইদগাহ ময়দানে গণেশ চতুর্থীর

বেঙ্গালুরু, ৩১ আগস্ট (হি. স.) : প্রায় শেষ মুহূর্তে অনুমতির পর বেঙ্গালুরু ইদগাহ ময়দানে গণেশ চতুর্থীর আয়োজন হয়েছে। বুধবার রীতিমতো জোরকদমে চলে পুজো প্রস্তুতি।

বেঙ্গালুরু ইদগাহ ময়দানে গণেশ চতুর্থী পালিত হবে কিনা তা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু, কর্নাটক হাইকোর্ট বেঙ্গালুরু ইদগাহ মাঠে গণেশ পুজোর অনুমতি দেয়। এরপরেই মঙ্গলবার রাতে এই মামলার ফের শুনানি হয় কর্নাটক হাইকোর্টে। যেখানে আদালত আগের রায়ই বহাল রাখে।

হাইকোর্ট জানিয়েছে, ইদগাহ মাঠ সরকারি সম্পত্তি এবং তা লিজে দিয়েছে সরকার। সরকারি সম্পত্তি রাজ্য লিজে দিয়ে পারবে। বুধবার সকালে হুব্বলি ধরওয়াড় ইদগাহ ময়াদানে গণেশ মূর্তি স্থাপন করা হয়। শুরু হয় পুজোর প্রস্তুতি।

জানা গিয়েছে, হুব্বালি গ্রাউন্ডে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেন, “কর্নাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। এই নিয়ে বিতর্ক তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছিল। এই সম্পত্তি সরকারের। সেক্ষেত্রে এই নিয়ে আলাদা করে বিতর্কের কোনও কারণ থাকার জায়গা থাকতে পারে না। কিন্তু, কিছু মানুষ এবং রাজনৈতিক দল এই নিয়ে বিরোধিতা করেছে। উৎসবের সময় কোনও অশান্তি করা উচিত নয় এবং শান্তিপূর্ণভাবে পুজো করা উচিত।”

বিরোধীরা এই নিয়ে অশান্তি তৈরি করতে মদত দিচ্ছে বলেও প্রকারান্তে অভিযোগ তুলেছিলেন তিনি। পুরসভার নিয়ম মোতাবেক পুজো করা হচ্ছে। তিন দিন যাবত অনুষ্ঠিত হবে পুজো। এই পুজোর অন্যতম উদ্যোক্তা কে গোবর্ধন রাও বলেন, “আমরা ইতিমধ্যেই মূর্তি স্থাপন করেছি। আমরা সময় নিয়ম মেনেই পুজো করছি।”

উল্লেখ্য, হুব্বালির ইদগাহ ময়দানে গণেশ পুজোর অনুমতি দিয়েছিল হাইকোর্ট। কিন্তু, পরে হাইকোর্টের সিদ্ধান্ত পুনবিবেচনা করার জন্য আর্জি জানিয়েছিলেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে এই মামলা প্রেক্ষিতে গণেশ পুজোর অনুমতি দিয়েছিল আদালত।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top