News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় যান দূর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক
Image

তেলিয়ামুড়ায় যান দূর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ আবারো জাতীয় সড়ক রক্তাক্ত৷ যান দুর্ঘটনা পিছু ছাড়ছে না তেলিয়ামুড়া মহকুমা জুড়ে৷ রাস্তার পাশের দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় এক যুবক৷ আহত যুবকের নাম অমিত সরকার৷ ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর মোটর স্ট্যান্ড সংলগ্ণ এলাকায় মঙ্গলবার রাতে৷ জানা যায়, জাতীয় সড়ক ধরে আসার পথে জাতীয় সড়কের পাশে থাকা একটি থামানো গাড়িতে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বাইকে থাকা চালক৷  পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ বাইকে থাকা ঐ যুবকের নাম অমিত সরকার৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে ওই যুবকের প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়াতে কর্তব্যরত চিকিৎসক থাকে তৎক্ষণাৎ উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়৷

Releated Posts

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026

কৈলাসহরের হিরাছড়ায় ফিশারি থেকে মাছ চুরির অভিযোগ, আটক ৩

কৈলাসহর, ৩ অক্টোবর: কৈলাসহরের হিরাছড়া এলাকায় একটি ফিশারি থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাছ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top