News Flash

  • Home
  • খেলা
  • তৃতীয় পেশাদার দীপক ক্ষৈত্রী
Image

তৃতীয় পেশাদার দীপক ক্ষৈত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।।রাজ্য রঞ্জি দলের তৃতীয় পেশাদার ক্রিকেটার হিসেবে দীপক ক্ষৈত্রীকে বাছাই করলো টিসিএ। এবছর ক্লাব ক্রিকেটে দীপক ক্ষৈত্রী ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের হয়ে ২২ গজে পারফর্ম করেছে। অলরাউন্ডার এই ক্রিকেটার। দীপক ক্ষৈত্রীর মতো আরো বেশ কয়েকজন বহিরাজ্যের ক্রিকেটাররা এবছর খেললো ক্লাব ক্রিকেটে বিভিন্ন দলের হয়ে। এরপর টিসিএর তরফে সব গুলো বহিরাজ্যের ক্রিকেটারদের নিয়ে দুটো প্ৰস্তুতি ম্যাচও খেলানো হলো। দুটো ম্যাচই নির্বাচকরা বেশ ভালো করে দেখলেন। দেখার পর নির্বাচকরা কথা বললেন টিসিএ-র সভাপতি তপন লোধ এবং যুগ্ম সচিব কিশোর দাসের সঙ্গে। নির্বাচকদের অভিমত, তিনটি ফরম্যাটে খেলার জন্য বাকি সব বহিরাজ্যের ক্রিকেটারদের মধ্যে দীপক ক্ষৈত্রী-ই পারফেক্ট। পাশাপাশি এই মুহূর্তে সিনিয়র টিমে যে সব বোলাররা রয়েছেন তাদের মধ্যে যদি কেউ চোট পেয়ে যায় , তাহলে তাদের জায়গায় মিডিয়াম পেশের বিষয়টাও করতে পারবেন দীপক ক্ষৈত্রী। সভাপতি এবং যুগ্ম সচিব নির্বাচকদের যুক্তিগুলো বেশ ভালো ভাবেই শোনলেন। শোনার পর অবশেষে ঠিক হলো যে, ঋদ্ধিমান, সুদীপের পর তৃতীয় পেশাদার হিসেবে দীপক ক্ষৈত্রীকেই সুযোগ দেওয়া দরকার।  সিদ্ধান্ত অনুযায়ী সিল মোহর পড়লো তৃতীয় পেশাদার ক্রিকেটার হিসেবে দীপক ক্ষৈত্রীই। এই বিষয়টি করে একটা অনবদ্য বার্তা ও দিলো টিসিএ গোটা দেশের সামনে। কেননা, আগামী বছর যখন আবারও ক্লাব ক্রিকেট হবে রাজ্যে, তখন বহিরাজ্য থেকে আরো ভালো মানের ক্রিকেটাররা খেলতে আসবেন ত্রিপুরায়। রাজ্য ক্রিকেটের মানটা উন্নতির দিকেই ধাবিত হবে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top