News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমবায়ের উদ্দেশ্য হচ্ছে গরীব অংশের মানুষকে আত্মনির্ভর করে তোলা : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
Image

সমবায়ের উদ্দেশ্য হচ্ছে গরীব অংশের মানুষকে আত্মনির্ভর করে তোলা : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

আগরতলা, ৩০ আগস্ট : সমবায়ের উদ্দেশ্য হচ্ছে গরীব অংশের মানুষকে আত্মনির্ভর করে তোলা। দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে সমবায় সংস্থাগুলিকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। আজ জিরানীয়ার অগ্নিবীণা হলে জিরানীয়া কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। আজ এই সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, জিরানীয়ার এই সমবায় সমিতি কোভি অতিমারীর সময়ে স্থানীয় মানুষের পাশে থেকে কাজ করেছে। পাশাপাশি এই সমবায় সমিতিটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক দায়িত্বও পালন করছে। আজকের অনুষ্ঠানে মহকুমার আর্থিকভাবে দুর্বল পরিবারের ২০ জন মেধাবী ছাত্রছাত্রীকে ৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছে।

বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, সমবায় হচ্ছে একটা আন্দোলন। মহাত্মা গান্ধী গ্রামীণ মানুষের অর্থনীতির বিকাশে সমবায়কে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ সঠিক দিশায় এগিয়ে চলছে। দেশের অন্তিম ব্যক্তির জন্যও কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এসমস্ত প্রকল্পের সুযোগ রাজ্যের অন্তিম মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সরকার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান অরিন্দম বসু। উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের যুগ্মনিয়ামক নিখিল চক্রবর্তী, ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব, গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার লিমিটেডের চেয়ারম্যান সমীর দাস, প্রাক্তন মন্ত্রী জওহর সাহা, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, ভাইস চেয়ারপার্সন রীতা দাস, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লদাস প্রমুখ। সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা উপলক্ষে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির। অনুষ্ঠানে অতিথিগণ ২০ জন মেধাবী ছাত্রছাত্রীর হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেন।

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top