News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন কর্মীদের খোঁজ নিলেন বিধায়িকা
Image

তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন কর্মীদের খোঁজ নিলেন বিধায়িকা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ আগস্ট৷৷ খুমুলুঙ এর জনসভায় যাওয়ার পথে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে সোমবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷ উল্লেখ্য, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার সোমবারের খুমলুং জনসভায় যাবার পথে নমনঞ্জয় বাড়িতে তিপ্রামথা নামধারী দুষৃকতিকারীদের আক্রমণে আহত হয় বিজেপির ৭ জন জনজাতি কার্যকর্তা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷
এই ঘটনার খবর পেয়ে সোমবার রাতে আহত বিজেপির কার্যকর্তাদের খোঁজখবর নিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷ এদিন উনার সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মন্ডলের সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্যরা৷ চিকিৎসাধীন বিজেপি কার্যকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্য সচেতক কল্যাণী রায়৷ আহত বিজেপি কার্যকর্তাদের উন্নত চিকিৎসার ব্যাপারেও চিকিৎসকের সঙ্গে কথা বলেন কল্যাণী রায়৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এই ঘটনার তীব্র নিন্দা জানান৷ তিনি আরো বলেন, তিপ্রামথা দল পাহাড়ে মানুষকে ভয় ভীতি দেখিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং তিপ্রামথা দল থাংসার কথা বলে নিজেদের জাতি ভাইকেই আক্রমণ করছে৷ তিনি বলেন একজন তিপ্রাসা আরেক জন তিপ্রাসা কেই আক্রমণ করছে৷ এটি একটি জাতির পক্ষে অত্যন্ত বিপর্জনক বলে তিনি জানান এবং পূর্বে যারা সিপিআইএম দলের হয়ে এহিনো কর্মকাণ্ড সংঘটিত করত, বর্তমানে তারাই তিপ্রামথার নামে এসব ঘটনা সংঘটিত করছে৷ আহত বিজেপি কার্যকর্তাদের সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানায় মুখ্য সচেতক৷ দোষীদের প্রতি কঠোর শাস্তি যেন হয় তিনি প্রশাসনের প্রতি আহ্বান রাখেন৷

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top