News Flash

  • Home
  • দেশ
  • কোভিডের প্রকোপ কমছে ভারতে; সুস্থ হচ্ছে দেশ, অসুস্থ রোগীর সংখ্যা কমে ৬৫,৭৩২
Image

কোভিডের প্রকোপ কমছে ভারতে; সুস্থ হচ্ছে দেশ, অসুস্থ রোগীর সংখ্যা কমে ৬৫,৭৩২

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): ভারতে ধীরে ধীরে কমছে করোনাভাইরাসের প্রকোপ, রোজই সুস্থ হচ্ছে দেশ। ভারতে দৈনিক কোভিড-সংক্ৰমণ আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৪৩৯ জন। মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী, একইসঙ্গে ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৬৫ হাজার ৭৩২-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৩৯ জন, দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,২১,১৬২। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৬৫ হাজার ৭৩২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৬ লক্ষ ৩৬ হাজার ২২৪ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২১২.১৭-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৮,২৫,০২৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৬ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২,০৩১ জন। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ১.৭০ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top