News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় চাকুরী মেলায় ত্রিপুরার ১৮৫ জন যুবক যুবতীর কর্মসংস্থান
Image

দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় চাকুরী মেলায় ত্রিপুরার ১৮৫ জন যুবক যুবতীর কর্মসংস্থান

আগরতলা, ৩০ আগস্ট (হি. স.) : দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় (ডিডিইউ-জিকেওয়াই) আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে। চাকুরী মেলার সূচনা করেন গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ডা. সন্দীপ আর রাঠোর। ওই চাকুরী মেলায় ১০টি বেসরকারি এজেন্সি কৌশল যোজনায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের চাকরির ইন্টারভিউ নেন। ইন্টারভিউর পর ত্রিপুরার ১৮৫ জন যুবক যুবতীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এদের মধ্যে রাজ্যে ২৭ জনের ও বহির্রাজ্যে ১৫৮ জনের কর্মসংস্থান হয়েছে।

চাকুরী মেলার উদ্বোধণ করে গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ডা. রাঠোর বলেন, গ্রামীণ যুবক যুবতীদের জন্য একটি সুষ্ঠ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার এই যোজনায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আজ এই জব ফেয়ারে যারা চাকুরি পাবেন তারা যেন দায়িত্ব নিয়ে চাকরিটি করেন। যাতে এই চাকুরির মধ্য দিয়ে তারা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারেন। তিনি তাদের কর্মজীবনের সফলতা কামনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন চাকুরিপ্রার্থীদের সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, চাকুরি পাওয়ার পর তারা সকলেই চাকরিটি আন্তরিকভাবে করবেন। 

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top