News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে স্বেচ্ছায় রক্ত দিলেন ১০০ জন
Image

জিবি হাসপাতালে স্বেচ্ছায় রক্ত দিলেন ১০০ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবি সহ অন্যান্য হাসপাতালগুলির ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট অব্যাহত রয়েছে৷ রক্ত সংকটের কারণে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷ একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্ত সংকট দূর করা সম্ভব৷ করোনা পরিস্থিতি সহ নানা কারণে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের মজুত ভান্ডার যথাযথভাবে গড়ে তোলা সম্ভব হয়নি৷ বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও রক্তের সংকট পুরোপুরি দূর হয়নি৷ ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ একদিকে মানবতার বন্ধন, অন্যদিকে রক্ত সংকট নিরসন৷ এই দুই বিষয়কে সামনে রেখে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার জিবি হাসপাতালে রক্তদান শিবির আয়োজন করে চলেছেন৷ প্রতি মঙ্গলবার ১০ জন করে স্বেচ্ছা রক্ত দান করেছেন৷ সেই মহান উদ্যোগ ও কর্মসূচির আজ ৫০ তম সপ্তাহ৷ এদিন জিবি হাসপাতালে ১০০ জন  রক্তদান করেন৷ এই আয়োজনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ,  কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷ আগামী দিনেও এ ধরনের রক্তদান শিবির অব্যাহত থাকবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানিয়েছেন৷

Releated Posts

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top