News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপজাতি ছাত্রবাসাগুলিতে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তুলল টিএসএফ
Image

উপজাতি ছাত্রবাসাগুলিতে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তুলল টিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷  রাজধানী আগরতলা সহ রাজ্যের অন্যান্য উপজাতি ছাত্রাবাস গুলিতে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছে ট্রাইবেল স্টুডেন্ট ফেডারেশন৷ সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধিদল সোমবার গোর্খাবস্তিতে ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রধানকালে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন আগরতলা শহর এলাকার যেসব উপজাতি ছাত্রাবাস রয়েছে সেগুলিতে যে খাদ্য সরবরাহ করা হচ্ছে তা খুবই নিম্নমানের৷ এসব বিষয়ে বহু অভিযোগ সংগঠনের কাছে রয়েছে৷ সে কারণেই এসব বিষয় দপ্তর অধিকর্তাকে অবগত করার লক্ষ্যে টি এস এফ এর পক্ষ থেকে সোমবার ডেপুটেশন  প্রদান করা হয়েছে৷ অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে৷ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলেও জানিয়েছে৷ দপ্তর কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে টিএসএফ প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন৷

Releated Posts

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top