ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো বেলবাড়ির টিম পুষ্পা। পরাজিত করলো মেলাধঘরের গ্রামীন যুব সঙ্ঘকে। দুদিনব্যাপী কমল কাপ দিবা-রাত্রি ভলিবল প্রতিযোগিতায়। আমতলী স্কুল মাঠে ১৫টি দলকে নিয়ে সোমবার থেকে শুরু হয়েছে আসর। আসরের উদ্বোধন করেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল। এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা সংস্থার কর্তারা। এদিন সন্ধ্যায় উদ্বোধনী ম্যাচে বেলবাড়ির পুষ্পা দল ২-০ সেটে (২৫-১৭, ২৫-১৫) পরাজিত করে গ্রামীন যুব সংস্থাকে। সংবাদ লেখা পর্যন্ত আসরের দ্বিতীয় ম্যাচটি চলছে। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ যথাক্রমে পাবে ১০ এবং ৫ হাজার টাকা।

কমল কাপ ভলিবল, জয় দিয়ে শুরু পুষ্পার
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















