ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। শুরু হলো দাবা প্রতিযোগিতা। আন্ত: অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার উদ্যোগে। এন এস আর সি সি-র পি ডব্লুউ ডি রিক্রিয়েশন সেন্টারের হলঘরে হয় আসর। পুরুষদের ৬ রাউন্ড এবং মহিলাদের ৪ রাউন্ডের হবে খেলা। আসরের পুরুষ বিভাগে ৩৩ জন দাবাড়ু অংশ নিয়েছেন। প্রথম দিনে দুই রাউন্ডের হয় খেলা। ২ রাউন্ডে পুরো ২ পযেন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বাপি দেববর্মা, প্রদীপ কুমার দেবনাথ, মনোরাজ সরকার, দীপক সাহা, অরুন চনদ্র দাস, অপূর্ব দেববর্মা, উত্তম কুমার দাস, সাগর সাহা এবং অমৃত সরকার। মহিলা বিভাগে অংশ নেন ১১ জন দাবাড়ু। ২ রাউন্ড শেষে পুরো ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ডলি দাস এবং জ্যোয়িতা সিনহা। দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শতাব্দী মজুমদার। খেলা পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়।

আন্ত: অফিস দাবা শুরু
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















