News Flash

  • Home
  • দেশ
  • বঙ্গ বিজেপির শিবির নিয়ে বিস্ফোরক মমতা
Image

বঙ্গ বিজেপির শিবির নিয়ে বিস্ফোরক মমতা

কলকাতা, ২৯ আগস্ট (হি. স)। বঙ্গ বিজেপি আয়োজিত তিনদিনের প্রশিক্ষণ শিবির ‘মন্থন’ নিয়ে বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতা হুঙ্কার দিয়ে বলেন, “ভোটের সময় তো হোটেলে অনেক কিছু হয়েছিল। এখন মন্থনের নামে কি হচ্ছে? আমি জেলে থাকলেও, সব ভেঙে দেব।”

মমতা বলেন, “ভারত সরকার বলেছে আমরা ১০০ দিনের কাজে সেরা৷ কিন্তু টাকা তুমি দিচ্ছ না। গ্রাম সড়কে, বাংলার বাড়িতেও টাকা বন্ধ করে দিয়েছে। ইডি, সিবিআই দিয়ে লোকের বাড়ি বাড়ি টাকা লুট করেছে। আর সরকারের টাকা দিয়ে বৈদিক ভিলেজে কটেজে মন্থন বৈঠক করছে।”

এ দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বড় বড় কথা। আমি রাজনীতিতে এসেছি সমাজসেবা করব বলে। কয়েকটা ভাড়া করা, চোর ধাপ্পাবাজ নেতাদের সাহায্যে মমতা বন্দোপাধ্যায়ের গায়ে কালি ছেটাও। বিজেপি দল এই আট বছরে দেশটাকে বারোটা বাজিয়েছে। কোটি কোটি টাকা দিয়ে নিজেদের ভান্ডার ভরাচ্ছে।”

এ দিন নানা বিষয়ে বিরোধী শিবিরকে নজিরবিহীন আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে বিরোধীদের তুলোধোনা করেন মমতা। দলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে একের পর এক বিরোধী শিবিরের আক্রমণের এক অর্থে জবাব ছুড়ে দিয়েছেন। দুর্নীতির সঙ্গে তাঁর ও তাঁর দলের বহুদূর পর্যন্ত কোনও যোগ নেই বলেই দাবি তৃণমূল সুপ্রিমোর।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top