News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রম কমিশনারকে বিভিন্ন দাবীতে ডেপুটেশন সিআইটিইউর
Image

শ্রম কমিশনারকে বিভিন্ন দাবীতে ডেপুটেশন সিআইটিইউর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷  পূজা বোনাস মিটিয়ে দেওয়া, রেগা ও টুয়েপ প্রকল্পে মজুরি ৩৪০ টাকা করা সহ ১১ দফা দাবিতে সোমবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে সি আই টি ইউ৷ ডেপুটেশন প্রদানের আগে এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে সিআইটিইউর রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দের নেতৃত্বে এক প্রতিনিধি দল শ্রম ও কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে গিয়ে সিআইডিইউর রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন বর্তমান সরকারের আমলে রাজ্যের শ্রমিকরা নানাভাবে বঞ্চনার শিকার৷ শ্রমিকদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিন শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে তিনি জানান৷ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অবিলম্বে শ্রমিকদের সরকারি নিয়ম অনুযায়ী পূজা বোনাস প্রদান করা, রেগা ও টুয়েপ প্রকল্পে মজুরি ৩৪০ টাকা করা প্রভৃতি৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে সি আই টি ইউ রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলেও তিনি জানিয়েছেন৷

Releated Posts

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top