News Flash

  • Home
  • দেশ
  • বেইমান, গদ্দার, ঘুষখোর শুভেন্দু অধিকারী’, দিলীপ ঘোষ ‘গুন্ডা’, তোপ অভিষেকের
Image

বেইমান, গদ্দার, ঘুষখোর শুভেন্দু অধিকারী’, দিলীপ ঘোষ ‘গুন্ডা’, তোপ অভিষেকের

কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোডে সভায় শুভেন্দু-দিলীপকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘বেইমান, গদ্দার, ঘুষখোর শুভেন্দু অধিকারী।’ বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ অভিষেকের। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, বুকের পাটা থাকলে আমার নামে মানহানির মামলা করুন। দিলীপ ঘোষকেও ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন। জয় শাহর জাতীয় পতাকা বিতর্কে আক্রমণের ঝাঁজ বাড়ালেন অভিষেক। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হয়ে এমন কাজ করার জন্য উনি ছেলেকে ত্যাজ্য পুত্র করুন।

এর আগে অভিষেক কটাক্ষ করেন, ”বিএসএফের নাকের ডগায় কয়লা, গরু চুরি। পাচারের টাকা দিল্লি পৌঁছে যাচ্ছে। গরুপাচার আটকাতে ব্যর্থ কেন্দ্র। আর দোষ তৃণমূলের ঘাড়ে। এটা কোনও পাচার কেলেঙ্কারি নয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি।” বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেকের বক্তব্য, ”আগে ছাত্র-যুব সংগঠনের সঙ্গে লড়াই করুন, তারা ১০ গোল দেবে। পরে মমতার সঙ্গে লডা়ইয়ের কথা ভাববেন।”

এদিনের সভায় দুই প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে একাধারে ছাত্র-যুবদের আন্দোলনকে অক্সিজেন জোগানো, অন্যদিকে বিজেপিকে তীব্র আক্রমণ – ২০২৪এর লোকসভা নির্বাচনে সুর বেঁধে দিল তৃণমূল নেতৃত্ব।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top