ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। নিয়ম ভেঙ্গে খেলতে গিয়ে সমস্যায় ৪ দাবাড়ু। এনিয়ে রাজ্য দাবার আসরে ঘটলো এক অনণ্য ঘটনা। যা আগে রাজ্যের দাবার ইতিহাসে কখনও হয়নি। নিয়মানুযায়ি খেলা চলাকালিন দাবাড়ুরা মোবাইল বা হাত ঘরি ব্যবহার করতে পারবেন না। প্রতিটি আসরের মতো এবারও রাজ্য সিনিয়র দাবা আসরের প্রথম রাউন্ড শুরু হওয়ার আগেই অংশ নেওয়া দাবাড়ুদের স্পষ্টভাবে নিয়ম কানুন জানিয়ে দেন ফিডে আরবিটর অনুপম ভট্টাচার্য। কিন্তু তা মানেননি বেশ কযেকজন দাবাড়ু। যার কুফল পাওয়া গেলো সোমবার সন্ধ্যায় আসরের সপ্তম রাউন্ডে। এদিন প্রথম বোর্ডে রাজ্য সেরা হওয়ার অন্যতম দাবিদার আর্শিয়া দাসের মুখোমুখি হয়েছিলেন গুরপদ দাস। নিয়ম ভেঙ্গে হাতে ঘরি পড়েই গুরপদ ম্যাচ খেলতে বসেন। খেলা শুরু হওয়ার ৩ চাল পর তা লক্ষ্য করেন আর্শিয়া। সঙ্গে সঙ্গেই আরবিটরকে ডাকেন। নিয়ম মেনেই আরবিটর আর্শিয়াকে জয়ী ঘোষনা করেন। এরপর লক্ষ্য করা যায় আরও সিনিয়র দুই দাবাড়ু অভিজিৎ চৌধুরি এবং অনুরাগ সাহা ঘড়ি পড়ে খেলছেন। ওই দুজনকেও পরাজিত ঘোষনা করা হয়। এরপরই শুরু হয় বাকবিতন্ডা। শেষ প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা। এদিকে রাজ্য সিনিয়র দাবার সপ্তম রাউন্ডের খেলা শেষ হয় এদিন। আজ শেষ দিনে ৩ রাউন্ডের হবে খেলা। এদিকে ৭ রাউন্ড শেষে সাড়ে ৬ পয়েন্ট পেয়ে একক ভাবে শীর্ষে রয়েছে বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। প্রথমবার সিনিয়র বিভাগে রাজ্য সেরা হওয়ার পথে আর্শিয়া। সংবাদি লিখা পর্যন্ত প্রথম সারির খেলা গুলো চলছিলো। আপাতত অভিজ্ঞান ঘোষ সাড়ে ৫,আরাধ্যা দাস ৫,স্বর্ণদ্বীপ নাথ ৫ পয়েন্ট পেয়ে লড়াইয়ে রয়েছেন।

রাজ্য সিনিয়র দাবায় শীর্ষে অর্শিয়া নিয়ম ভঙ্গের দায়ে সমস্যায় ৪ দাবাড়ু
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















