News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে ফের সরব তথাগত রায়
Image

বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে ফের সরব তথাগত রায়

কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে ফের সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তিনি টুইটারে লিখেছেন, “বাংলাদেশেরই কিছু মুসলিম লেখক অত্যন্ত নির্ভীকভাবে সেদেশে হিন্দুর উপর অত্যাচার লিপিবদ্ধ করেছেন। যেমন শাহরিয়ার কবীর, মুনতাসির মামুন, সালাম আজাদ, আবুল বারকাত, তসলিমা নাসরিন, ইত্যাদি। এঁরা আমাদের নমস্য।

এঁদের সঙ্গে হুমায়ুন আজাদ-এর নাম করতেই হবে (হুমায়ুন আহমেদ নন)। এঁর লেখা ‘পাক সার জমিন সাদ বাদ’ এবং ‘মাতাল তরণী’ অসাধারণ লেখা। এঁকে ইসলামী মৌলবাদীরা খুন করেছে।“
এর আগে টুইটারে অর্থনীতিবিদ প্রিয়ঙ্কা চক্রবর্তীর একটি মন্তব্য শেয়ার করেছেন তথাগতবাবু। তাতে লেখা, “২০২১ সালের আগে গোপাল পাঁঠা, ডাইরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালী দাঙ্গা নিয়ে সিনেমা তৈরি হলে অনেক হিন্দু বাঙালির চশমা খুলতে সাহায্য করত। এঁরা ছদ্ম ধর্মনিরপেক্ষতার একটি কল্পিত জগতে বাস করেন। কারণ ইতিহাস বিকৃত ছিল এবং সত্য তাঁদের কাছে কখনও প্রকাশ পায়নি।“

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top