News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দুর্গাপূজার প্রতিটি কমিটিকে আর্থিক অনুদান দিতে মুখ্যমন্ত্রীকে দাবি সংবলিত চিঠি প্রদেশ কং-নেতা কমলাক্ষের
Image

দুর্গাপূজার প্রতিটি কমিটিকে আর্থিক অনুদান দিতে মুখ্যমন্ত্রীকে দাবি সংবলিত চিঠি প্রদেশ কং-নেতা কমলাক্ষের

করিমগঞ্জ (অসম), ২৯ আগস্ট (হি.স.) : আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে রাজ্যের প্রতিটি পূজা কমিটিকে আর্থিক অনুদান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানালেন প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এ ব্যাপারে আজ সোমবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র‌ও পাঠিয়েছেন তিনি।

প্রেরিত স্মারকপত্রে কমলাক্ষ উল্লেখ করে বলেন, রাজ্যের বিহু উৎসব উদযাপন কমিটিগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল। সরকারের এই উদ্যোগের দরাজ কণ্ঠে প্রশংসা করেন তিনি। যার ফলে রাজ্যের বিহু উৎসব উদযাপন অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন হয়েছে। তাই বাঙালির জাতীয় উৎসব আসন্ন দুর্গা পূজাও রাজ্যের প্রতিটি পূজা কমিটিকে আর্থিক অনুদান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026

বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top