News Flash

Image

অসমে পাঁচ এবং মেঘালয়ে দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতার

দক্ষিণ শালমারা (অসম) / শিলং, ২৮ আগস্ট (হি.স.) : মেঘালয়ের পর আজ রবিবার বিএসএফ-এর হাতে আরও পাঁচ বংলাদেশি নাগরিক ধরা পড়েছে। দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মানকাচরের শিশুমারা সীমান্ত টপকে অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ যে পাঁচ বাংলাদেশিতে আটক করেছে তারা বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর গ্রামের সুরজ মিয়াঁ (২৭), জাহিদুল ইসলাম (২৫), জাহিদুল ইসলাম (৩০), আব্দুল সালাম (২৫) এবং মাইদুল ইসলাম (২৫)।

তবে আজ দুই দেশের ফ্লাগ মিটিঙের মাধ্যমে পাঁচ বাংলাদেশিকে বিএসএফের ৪৫ নম্বর ব্যাটালিয়ন কর্তৃপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করে দিয়েছে।

প্রসঙ্গত, এর আগে ১৮ আগস্ট একই ধরনের একটি ঘটনায় দুই বাংলাদেশি নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ভারতীয় অভিবাসন আইন ভঙ্গ করার জদায়ে দক্ষিণ শালমারা-মানকাচার জেলার জেলা ও দায়রা আদালত দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়া প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত।

এদিকে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার পুলিশ সুপার জগপাল সিং ধানোয়ার জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পাইরতাকুনা গ্রামের কাছে উন্মুক্ত আন্তর্জাতিক সীমান্তের কাছে জঙ্গলে একদল বাংলাদেশি নাগরিককে দেখা গেছে বলে এক তথ্যের ভিত্তিতে পুলিশ ও বিএসএফের একটি যৌথ দল মিসবা উদ্দিন (৩১) ও বদরুল আলমকে (৩০) আটক করে। তবে অন্য বাংলাদেশিরা পলিয়ে তাদের দেশে চয়েলে যেতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত দুজনই বাংলাদেশের দর্পোনগর গ্রামের বাসিন্দা, জানান পুলিশ সুপার।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top