News Flash

  • Home
  • দিনের খবর
  • তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরক দ্রব্য উদ্ধার, তিন গ্রেফতার
Image

তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরক দ্রব্য উদ্ধার, তিন গ্রেফতার

মুম্বই, ২৮ আগস্ট ( হি.স.) : বিঢ় জেলার পার্লি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরক পদার্থ উদ্ধারের পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনের কাছ থেকে ১০৩টি জিলেটিন স্টিক, ১৫০টি ব্যাটারি ও অন্যান্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পার্লি থানার দল।

পুলিশ জানায়, শনিবার গভীর সন্ধ্যায় অতি সংবেদনশীল পার্লি তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় তিনজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান নিরাপত্তা কর্মীরা। এরপর তিনজন তল্লাশি করে তাদের কাছে ১০৩টি জিলেটিন স্টিক পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পার্লি থানায় এই তথ্য দেওয়া হয়। এরপর পুলিশ এই তিনজনের কাছ থেকে জিলেটিন স্টিক ছাড়াও দেড় শতাধিক ব্যাটারি ও অন্যান্য বিস্ফোরক দ্রব্য বাজেয়াপ্ত করেছে। পার্লি পুলিশ এই তিনজনের কাছ থেকে তাদের উদ্দেশ্য সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top