News Flash

  • Home
  • দেশ
  • আদালতের প্রশাসন বিচারপতিদের ওপরই ছেড়ে দেওয়া উচিত, মমতাকে তোপ শুভেন্দুর
Image

আদালতের প্রশাসন বিচারপতিদের ওপরই ছেড়ে দেওয়া উচিত, মমতাকে তোপ শুভেন্দুর

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : সত্য ঘটনা সাংবাদিকরা সামনে আনুন। তা যদি তাঁর বিরুদ্ধেও যায়, তিনি কিছু মনে করবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে ট্যুইটারে শুভেন্দুবাবু লেখেন, “আদালতের প্রশাসনিক প্রক্রিয়া কীভাবে চলবে তা, মাননীয় বিচারপতিদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। প্রশাসন তা অনুধাবন করতে পারবে, আশা করা যায় না। প্রশাসনের ছেলেমানুষি ও অজ্ঞতা, বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করার চেষ্টার প্রেক্ষিত হতে পারে না।’’

প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘দুর্নীতি দুটি প্রজন্মকে নষ্ট করে দিয়েছে। কে দুর্নীতি করেছেন, কার পকেটে টাকা গিয়েছে, তার থেকে বড় কথা কাদের পকেট থেকে টাকা গিয়েছে। অনেক চাকরিপ্রার্থীর জীবনে ৭ টি বছর নষ্ট হয়ে গিয়েছে। যখন দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, তখন তো এসব নিয়ে চর্চা হবেই ! ‘

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top