ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। লক্ষ্য একটাই। মাঠে ভালো খেলা উপহার দেওয়া। আগামীকাল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার মাঠে নামছে কিল্লা মর্নিং ক্লাবের বিরুদ্ধে। টি এফ এ আয়োজিত মহিলা লিগ ফুটবল টুর্নামেন্টে। দল যথেষ্ট ব্যালান্সড। নতুন পুরানো খেলোয়াড়ে সমৃদ্ধ টিম, প্রথম ম্যাচেই ভালো খেলা উপহার দেওয়ার পাশাপাশি জয়ের স্বাদ পেতে চাইছে। প্রথম ম্যাচে জয়ী হতে পারলে খেলোয়াড়দের মনোবল অনেকটা বেড়ে যায়। নিভা সার্জিক্যাল-এর পক্ষ থেকে খেলোয়াড়দের জার্সি স্পন্সর করা হয়েছে। আজ, শুক্রবার সন্ধ্যায় ত্রিপুরার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের টেন্টে আহূত এক সাংবাদিক সম্মেলনে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন। পাশাপাশি দলের ক্যাপ্টেন হিসেবে উর্বিনা আরেং- এর নাম এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে এলিসা জমাতিয়ার নামও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের কোচ সুজিত কুমার ঘোষ, চেয়ারম্যান শ্যামলী দেববর্মা এবং সেন্টারের কনভেনার শ্যাম মানিক দেবনাথ, জয়েন্ট কনভেনার মানিক দেববর্মা, কোষাধ্যক্ষ জুয়েল ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।

উর্বিনার নেতৃত্বে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার শনিবার কিল্লা মর্নিং ক্লাবের মুখোমুখি
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















