News Flash

  • Home
  • খেলা
  • মন্ত্রী ও অধিকর্তা সকাশে কাবাডি খেলোয়াড়রা
Image

মন্ত্রী ও অধিকর্তা সকাশে কাবাডি খেলোয়াড়রা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। ক্রীড়ামন্ত্রী এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হলেন কাবাডি খেলোয়াড়রা। শুক্রবার সন্ধ্যায়। এবছর পাটনায় ১-‌৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় কাবাডি প্রতিযোগিতা। ওই আসরে অংশগ্রহণ করবে ত্রিপুরা। সেই লক্ষ্যে শনিবার সকালে কৈলাসহরের রামগুনা স্কুলের হবে নির্বাচনী শিবির। শুক্রবার ওই খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন কাবাডি খেলোয়াড়রা। তাদের দাবি মাত্র ১দিন আগে নোটিশ দিলে কীভাবে শিবিরে অংশ নেওয়া যায়। তারপরও শনিবার সকালের ট্রেণে রওয়ানা হলে রামগুনা স্কুলে পৌঁছতে প্রায় সাড়ে ১০ টা বেজে যাবে। ফলে নির্বাচনী শিবিরে অংশ নেওয়া পশ্চিম জেলার পাশাপাশি গোমতি এবং দক্ষিণ জেলার খেলোয়াড়দের সম্ভব নয়। ক্ষোভে এদিন সন্ধ্যায় ক্রীড়ামন্ত্রী এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করেন ক্ষুব্ধ খেলোয়াড়রা। খেলোয়াড়দের দাবি শনিবারের নির্বাচনী শিবির যেনও বন্ধ রাখা হয়। এবং পরবর্তী দিনক্ষণ যাতে দুদিন আগে জানিয়ে দেওয়া হয়।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top