News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই লক্ষাধিক টাকার বেআইনী কাঠ বাজেয়াপ্ত বগাফায়
Image

দুই লক্ষাধিক টাকার বেআইনী কাঠ বাজেয়াপ্ত বগাফায়

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৬ আগস্ট৷৷   শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে বনদস্যুরা প্রতিনিয়ত বনের মূল্যবান গাছগুলি কেটে বাকা পথে বিক্রি করছে৷  বনদস্যুদের এই প্রচেষ্টাকে নষ্টকরতে মাঠে নামলো বগাফা ফরেষ্ট রেঞ্জ৷  

গত দুইদিন যাবৎ বগাফা ফরেষ্ট রেঞ্জার সঞ্জীব সরকার ও প্রোটেকশান ইনচার্জ সুজিত দাসের অভিযানে শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তথেকে প্রায় ১৮০ ফুট কাঠ বাজেয়াপ্ত করা হয়৷  তাব পাশাপাশি টি আর ০১ ডি ০৬০৪ নাম্বারের একটি মারুতি ভেন ও টি আর ০৭ ১৬৫৮ নাম্বারের একটি মালবাহী ট্রাক আটক করলো বগাফা ফরেষ্ট রেঞ্জ৷  বৃহস্পতিবার রাত্রিবেলা ও শুক্রবার ভোরবেলা পর্যন্ত অভিযান চালিয়ে দফায় দফায় সাফল্য অর্জন করলো বগাফা ফরেষ্ট রেঞ্জ৷ 

বাজেয়াপ্ত কাঠের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকার অধিক হবে বলে জানাযায়৷  বনদপ্তরের এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বগাফা ফরেষ্ট রেঞ্জের প্রোটেকশান ইনচার্য সুজীত দাস৷  তিনি জানান বনদপ্তরের এইধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে৷

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top