News Flash

  • Home
  • প্রধান খবর
  • দৈনিক সংক্ৰমণ ১০-হাজারের ঊর্ধ্বেই; ভারতে কমছে কোভিড রোগীর সংখ্যা, মৃত্যু ফের ঊর্ধ্বমুখী
Image

দৈনিক সংক্ৰমণ ১০-হাজারের ঊর্ধ্বেই; ভারতে কমছে কোভিড রোগীর সংখ্যা, মৃত্যু ফের ঊর্ধ্বমুখী

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ আগের দিনের তুলনায় কিছুটা কমলেও, ১০-হাজারের ঊর্ধ্বেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,২৫৬ জন। মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় একটু বেড়েছে, বৃহস্পতিবার সারাদিনে ভারতে মৃত্যু হয়েছে ৬৮ জন করোনা রোগীর। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৯০ হাজার ৭০৭-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৫৬ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৯০ হাজার ৭০৭-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩১ লক্ষ ৬০ হাজার ২৯২ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২,১১,১৩,৯৪,৬৩৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৬৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,৫৫৬ জন (১.১৯ শতাংশ)। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৭,৭০,৯১৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩,৫২৮ জন।

Releated Posts

বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: ১৪৯ পুলিশকর্মীকে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গে ১৪৯ জন নিম্নস্তরের পুলিশ আধিকারিককে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাজ্যসভায় শপথ নিচ্ছেন নীতীশ কুমার, বিহারে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট

পাটনা, ১০ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান নীতিশ কুমার শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গলে পিডিএস কেলেঙ্কারি: ১২টি স্থানে একযোগে ইডির তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল(আইএএনএস): রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে একযোগে ১২টি স্থানে তল্লাশি ও অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top