News Flash

  • Home
  • দিনের খবর
  • পুজোয় মুখ্যমন্ত্রীর অনুদান প্রত্যাখ্যানের আবেদন বিজেপি-র
Image

পুজোয় মুখ্যমন্ত্রীর অনুদান প্রত্যাখ্যানের আবেদন বিজেপি-র

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : ক্লাবগুলোকে পুজোয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুদানকে ‘দূষিত হাতের দান’ বলে চিহ্ণিত করে প্রতি ক্লাবে ৬০ হাজার টাকা প্রত্যাখ্যানের আবেদন করল বিজেপি।

শুক্রবার বিজেপি-র পশ্চিমবঙ্গে দলের সহ পর্যবেক্ষক অমিত মালব্য সামাজিক মাধ্যমে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চোরের সরকার। তাঁর হাতে ভোট পরবর্তী হিংসার রক্ত লেগে আছে। বহু মহিলার সম্ভ্রমহানির অভিশাপ রয়েছে। মমতাদেবীর দূষিত হাতের দান( প্রতি ক্লাবে ৬০ হাজার) মা দুর্গা গ্রহণ করবেন কি? আসুরিক শক্তি বিনাশকারী মা দুর্গা মুখ্যমন্ত্রীর অর্ঘ্য ফিরিয়ে দেবেন নিশ্চিত।“

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এ বার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়। সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধও জানান তিনি। এর আগের দু’বছর মমতার ঘোষণা ছিল, করোনার জন্য উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতিতে যাতে সুষ্ঠু ভাবে পুজো করা যায়, সে জন্য পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

Releated Posts

সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে: অমিত শাহ

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস) : প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া প্রকৃত…

ByBySandeep Biswas Jul 6, 2026

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন: মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে…

ByByNews Desk Jul 6, 2026

আরজি কর কাণ্ড: অভিযুক্ত তিন আইপিএস আধিকারিকের সাসপেনশন আরও ১২০ দিন বাড়ল

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): কলকাতার সরকারি আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ২০২৪ সালের আগস্টে নারী চিকিৎসককে ধর্ষণ…

ByByNews Desk Jul 6, 2026

দাতিয়া বিধানসভা উপনির্বাচন ৩০ জুলাই, মনোনয়ন জমার শেষ দিন ১৩ জুলাই

দাতিয়া (মধ্যপ্রদেশ), ৬ জুলাই (আইএএনএস): ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সোমবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে।…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top