News Flash

Image

উমরাংসোতে লোহার বিদ্যুতের খুঁটি বোঝাই টাটা মোবাইল গাড়ি আটক, ধৃত দুই

উমরাংসো (অসম), ২৫ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে পুলিশ প্রচুর সংখ্যার লোহায় তৈরি বিদ্যুতের খুঁটি বোঝাই টাটা মোবাইল মডেলের গাড়ি আটক করেছে। বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ উমরাংসোতে টহল দেওয়ার সময় লংকাগামী এএস ১১ ডিসি ৯১৮৫ নম্বরের টাটা মোবাইল গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর সংখ্যার বিদ্যুতের লোহার খুঁটি উদ্ধার করেছে পুলিশ।

উমরাংসো থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিপকো-র এই বিদ্যুতের লোহার খুঁটি চুরি করে লংকা নিয়ে যাওয়ার মতলবে ছিল সুমিত কুমার সাহা ও আবুল হুসেন নামের দুই ব্যক্তি। উমরাংসো পুলিশ ওই টাটা মোবাইল গাড়ি থেকে নিপকোর বিদ্যুতের লোহার খুঁটি উদ্ধার করার পাশাপাশি সুমিত কুমার সাহা ও আবুল হুসেনকে আটক করেছে।

এদিকে ধৃত দুই ব্যক্তি জানিয়েছেন, নিপকো-র বিদ্যুতের লোহার খুঁটি তারা চুরি করেননি, বিনোদ বাটারি নামের এক ব্যক্তি খুঁটিগুলি গাড়ি তুলে দিয়ে তা উমরাংসোর ১৬ কিলোতে নামানোর কথা বলেছিল। তবে ঘটনা সম্পর্কে নিপকো কর্তৃপক্ষ উমরাংসো থানায় এক এজাহার দাখিল করেছেন।

এদিকে এজাহারের ভিত্তিতে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এভাবে গাড়িতে করে যেভাবে প্রচুর পরিমাণে নিপকো-র বিদ্যুতের খুঁটি চুরি করে নিয়ে যাওয়ার পিছনে নিপকো-র কেউ জড়িত রয়েছে কিনা তা-ও তদন্ত করছে পুলিশ। উল্লেখ্য, উমরাংসোতে এ ধরনের ঘটনা নতুন নয়, আগেও চুরির বহু ঘটনা সংগঠিত হয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top