News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের সুপারিশ নির্বাচন কমিশনের
Image

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের সুপারিশ নির্বাচন কমিশনের

রাঁচি, ২৫ আগস্ট ( হি.স.) : ঝাড়খণ্ডে বড় ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর বিধানসভার সদস্যপদ খারিজের সুপারিশ জানিয়ে রাজ্যপাল রমেশ বৈশকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। হেমন্ত সোরেনের বিরুদ্ধে লাভজনক পদের অপব্যবহারের অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি পাঠায় বিজেপি। এ ব্যাপারে নির্বাচন কমিশনের মতামত জানতে চান রাজ্যপাল রমেশ বৈশ।রাজ্যপালের চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের সুপারিশ করেছে। সেই সুপারিশ কার্যকর হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে হেমন্ত সোরেনকে।

যদিও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।কয়েকটি মিডিয়া রিপোর্ট এবং বিজেপি নেতাদের বিবৃতি মারফত বিষয়টি জানতে পেরেছেন। গোটা ঘটনাটিকে বিজেপি এবং তাদের ঘনিষ্ঠ কয়েকজন সাংবাদিকের চক্রান্ত বলে মন্তব্য করেন তিনি। টুইটে হেমন্ত লেখেন, ‘সাংবিধানিক সংস্থানকে কেনা যেতে পারে। কিন্তু জনসমর্থন কী করে কিনবে? ঝাড়খণ্ডের হাজার মেহনতি পুলিশ কর্মী এবং লাখ লাখ জনতার সমর্থন আমার বড় শক্তি৷ আমি প্রস্তুত।’ অন্যদিকে নৈতিক কারণে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি জানিয়ে বিজেপি নতুন করে নির্বাচনের দাবি তুলেছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top