News Flash

Image

প্রায় ৭৫ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার লামডিঙে

লামডিং (অসম), ২৫ আগস্ট (হি.স.) : লামডিং স্টেশন থেকে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করেছে রেল পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে ১৫৬২৫ দেওঘর-আগরতলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বৃহৎ পরিমানের ব্রাউন সুগার উদ্ধার করেছে রেল পুলিশ (আরপিএফ)।

রাজ্য সরকার ও পুলিশ ড্রাগসের বিরুদ্ধে যখন কঠোর স্থিতি গ্রহণ করেছে ঠিক সে সময় ড্রাগস পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে ড্রাগস সরবরাহ অব্যাহত রেখেছে। প্রতিদিনই রাজ্যে কোটি কোটি টাকা মূল্যের নিষিদ্ধ নানা ধরনের ড্রাগস ব্রাউন সুগার, হেরোইন, গাঁজা ইত্যাদি উদ্ধার করছে পুলিশ।

বুধবার ভোর রাতে ১৫৬২৫ নম্বর দেওঘর-আগরতলা এক্সপ্রেস ট্রেনটি লামডিং স্টেশনে পৌঁছার পর রেল পুলিশ ট্রেনে তল্লাশি চালায়। এতে ট্রেনের একটি বাতানুকুল কামরার শৌচাগারে একটি ব্যাগে ৫৭টি সাবান কেসে ৭৫৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে আরপিএফ। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। তবে রেল পুলিশ ট্রেন থেকে এই ব্রাউন সুগার উদ্ধার করলেও ড্রাগস পাচারকারী কাউকে গ্রেফতার করতে পারেনি।

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026

বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top