News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান ভলিবলে ভারত কো: ফাইনালে
Image

এশিয়ান ভলিবলে ভারত কো: ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, ভুবনেশ্বর, ২৫ আগস্ট।। গ্রুপ লিগে ভারত দ্বিতীয় শীর্ষস্থান পেয়েছে। এর সুবাদে ভারত আগামীকাল কোয়ার্টার ফাইনালে খেলবে আয়োজক বাহারিনের বিরুদ্ধে। খেলা হচ্ছে বাহারিনের রিফা-তে ২১-তম এশিয়ান পুরুষ অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপ। অংশগ্রহণকারী ১৭ টি দেশের মধ্যে দুটি ভেন্যুতে খেলা চলছে। ভারত সেন্ট্রাল এশিয়ান টিম হিসেবে পুল-বি’তে খেলার সুযোগ পেয়েছিল। গ্রুপ লিগ ম্যাচে প্রথম খেলায় ভারত গত মঙ্গলবার জাপানকে ১৯-২৫, ২৫-১৯, ২৫-২১ এবং ২৫-২৩ অর্থাৎ ৩-১ সেটে পরাজিত করে গ্রুপ রানার্সের স্হানটা দখল করে নিয়েছে। কেননা, জাপান নিজেদের প্রথম ম্যাচে ইরানের কাছে ৩-২ সেটে পরাজিত হয়েছিল। গ্রুপ-বি’র অন্তিম লীগ ম্যাচে ইরানের কাছে ভারত ৩-০তে হারলেও গ্রুপে দ্বিতীয় শীর্ষে থাকার স্বীকৃতি স্বরূপ ভারত কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। গ্রুপ-এ থেকে বাহারিন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে ভারতের বিরুদ্ধে, আগামীকাল। বলাবাহুল্য, ভারতীয় দলের অধিনায়ক দুষন্ত সিং সহ আমন কুমার, সমীর চৌধুরী এবং শচীন ডাগররা বেশ দারুন খেলছে এবং প্রতিটি ম্যাচেই নজর কেড়ে নিচ্ছে। এবার লক্ষ্য কোয়ার্টার ফাইনালে স্বাগতিক বাহারিনকে পরাজিত করে শেষ চারে খেলার ছাড়পত্র ছিনিয়ে নেওয়া। ২৯ আগস্ট এই এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, গত ১৫ থেকে ২২ আগস্ট ইরানের তেহরানে অনুষ্ঠিত ১৪-তম এশিয়ান বালক অনূর্ধ্ব -১৮ ভলিবল চ্যাম্পিয়নশিপে ভারত ব্রোঞ্জ পদক পেয়েছে। সেমিফাইনালে ইরানের কাছে ০-৩ সেটে হেরে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে। ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক অনিল চৌধুরী ভারতীয় দলের খেলোয়ারদের অভিনন্দন জানিয়ে আরও সাফল্যের প্রত্যাশা করছেন।

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top