নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ সামনেই গনেশচতুর্থী৷ সিদ্ধি দাতার আরাধনায় ব্রতি হবে গোটা রাজ্য৷ সেই অনুসারে মূর্তি পাড়ায় শুরু হয়েছে চরম ব্যস্ততা৷ চলছে শেষ তুলির টান৷ গত দুই বছর করোনা ভাইরাসের কারনে ম্লান ছিল পুজার আয়োজন৷ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বাড়ি ঘরেও পুজার আয়োজন অনেকটাই কম ছিল৷ কিন্তু এই বছর বাজার কিছুটা ভাল বলে জানিয়েছেন রাজ্যের মৃৎ শিল্পীরা৷ তবে অন্যান্য বারের তুলনায় মূর্তির দাম এই বছর অনেকটাই চড়া বলে জানিয়েছেন তারা৷ তবে মুলত কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়াতেই মূর্তির দামও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা৷ অন্যান্য বছরের তুলনায় এই বছর গনেশ পুজার আয়োজন অনেকটাই জমজমাট বলে ধারনা করা যাচ্ছে৷

এবছর গণেশ পূজার আয়োজন অনেকটাই জমজমাট
Tags:
Releated Posts
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…


















