News Flash

  • Home
  • দেশ
  • সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত চলবে বৃষ্টি
Image

সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত চলবে বৃষ্টি

কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): গোটা শ্রাবণ জুড়ে বৃষ্টির জন্য হাপিত্যেশ করতে হয়েছে বঙ্গবাসীকে। মাঝে দু”টি শক্তিশালী নিম্নচাপ তৈরি হলেও অভিমুখ ছিল মূলত ওডিশা হয়ে মধ্য ভারতের দিকে। রাজ্যে কিছুটা বৃষ্টি বাড়লেও পর্যাপ্ত বর্ষা সেভাবে হয়নি। এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, সৌজন্যে বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।

বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে। ইতিমধ্যেই উত্তর ভারত থেকে মৌসুমি বায়ুর একটি সক্রিয় অক্ষরেখা দীঘার উপর দিয়ে গিয়েছে। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। এদিন সকালে বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে। একাধিক জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সুবাদে তিলোত্তমার তাপমাত্রা ফের আরও কিছুটা কমেছে, ঘর্মাক্ত গরম কেটে ফিরেছে মনোরম আমেজ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top