News Flash

Image

হাজোর রামদিয়ায় উদ্ধার বিরল ‘চিত্ৰ ইন্ডিকা’ প্ৰজাতির কচ্ছপ

হাজো (অসম), ২৩ আগস্ট (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত হাজোর রামদিয়া মিলপাড়ায় আজ মঙ্গলবার সকলে একটি বিরল প্ৰজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

মিলপাড়ার গেন্ধেলিটারি কলাজল নদীতে জনাকয়েক যুবক কচ্ছপটি ধরেছিলেন। ইত্যবসরে খবর যায় রামদিয়া পুলিশ ফাঁড়িতে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ যাদব শৰ্মার এসে কচ্ছপটি নিয়ে যান ফাঁড়িতে। এরই মধ্যে পুলিশ ফাঁড়িতে আসেন হাজোর বন দফতরের বিশেষজ্ঞ প্ৰণব মালাকার। তিনি আইনি প্রক্রিয়া শেষে কচ্ছপটি সমঝে নিয়ে যান।

কচ্ছপ বিশেষজ্ঞ প্ৰণব মালাকার বিরল প্ৰজাতির এই কচ্ছপটি ‘চিত্ৰ ইন্ডিকা’ প্ৰজাতির বলে শনাক্ত করেছেন। তিনি জানান, কচ্ছপটি সামান্য আঘাতপ্ৰাপ্ত। হয়গ্ৰিব মাধব মন্দিরের বিষ্ণুপুষ্করে পৃথকভাবে উদ্ধারকৃত কচ্ছপটিকে রাখা হবে। উল্লেখ্য, রামদিয়া পুলিশের তৎপরতায় দুষ্ট চক্ৰের কবল থকে রক্ষা পেয়েছে বিরল প্ৰজাতির কচ্ছপটি।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top