News Flash

  • Home
  • খেলা
  • বড়পাথারিত ফুটবল, জয়ী ইয়ং স্টার ক্লাব
Image

বড়পাথারিত ফুটবল, জয়ী ইয়ং স্টার ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট।।বড় ব্যবধানে জয় পেলো ইউ বি সি নগর ইয়ং স্টার ক্লাব। পরাজিত করলো লক্ষ্মীপুরকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। সোমবার হয় একটি ম্যাচ। বড়পাথারি স্কুল মাঠে ইউ বি সি নগর ইয়ং স্টার ক্লাব ৭-১ গোলের লক্ষ্মীপুরকে পরাজিত করেছে। ম্যাচে শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে ইউ বি সি নগর ইয়ং স্টার ক্লাবের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করেন বিজয় দেবনাথ এবং খাতুং দেববর্মা। অপর তিনটি গোল করেন জয় রায়, রাহুল হরিজন এবং রাকেশ দেববর্মা। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন মিঠুন দেবনাথ। জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো ইউ বি সি নগর ইয়ং স্টার ক্লাব।‌

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top