News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেকারত্বের বিরুদ্ধে যন্তর মন্তরে কৃষক-বিক্ষোভ; আটক প্রতিবাদরত কয়েকজন, যানজটে ভোগান্তি
Image

বেকারত্বের বিরুদ্ধে যন্তর মন্তরে কৃষক-বিক্ষোভ; আটক প্রতিবাদরত কয়েকজন, যানজটে ভোগান্তি

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): পূর্ব ঘোষণা মতোই যন্তর মন্তরে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করলেন কৃষকরা। সোমবার সকাল থেকেই যন্তর মন্তরে আসতে শুরু করেন কৃষকরা, অনেকে আসেন রবিবারও। বেকারত্ব-সহ বিভিন্ন ইস্যুতে এদিন আন্দোলনে নামেন কৃষকরা। প্রচুর সংখ্যক পুলিশ বাহিনীর উপস্থিতির মধ্যেই এদিন সকাল থেকে যন্তর মন্তরে আসতে থাকেন কৃষকরা। দিল্লি-উত্তর প্রদেশ সীমানার গাজীপুরে বিক্ষোভ প্রদর্শনের সময় কয়েকজন কৃষককে আটক করেছে দিল্লি পুলিশ। এদিকে, কৃষকদের বিক্ষোভের জেরে দিল্লির সংশ্লিষ্ট ওই এলাকায় ব্যাপক যানজট হয়।

আন্দোলন তুলে নেওয়া হলেও সরকারের দেওয়া কোনও প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। এই অভিযোগে সোমবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন কৃষকরা। রবিবার থেকেই কৃষকরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভস্থলে আসেন, অনেকে আসেন সোমবার। এই পরিস্থিতিতে দিল্লি-হরিয়ানার টিকরি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ। সিমেন্টের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। টিকরি সীমানার পাশাপাশি গাজীপুর এবং সিংঘু সীমানাতেও নিরাপত্তা জোরদার করা হয়। দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের ওপর গাজীপুর সীমানায় নিরাপত্তা বাড়ানো হয়। কৃষকদের বিক্ষোভের জেরে নয়ডা-দিল্লি চিল্লা সীমানায় ধীর গতিতে চলাচল করে গাড়ি। গাজীপুর সীমানাতেও ব্যাপক যানজট দেখা যায়।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top