News Flash

  • Home
  • বাণিজ্য
  • পতন শেয়ার বাজারে, সপ্তাহের প্রথমদিন লোকসানের মুখ দেখলেন লগ্নিকারীরা
Image

পতন শেয়ার বাজারে, সপ্তাহের প্রথমদিন লোকসানের মুখ দেখলেন লগ্নিকারীরা

মুম্বই, ২২ আগস্ট (হি. স.) : ফের ধস শেয়ার বাজারে। সোমবার সপ্তাহের প্রথম কেন-বেচার দিন লোকসানের মুখ দেখলেন লগ্নিকারীরা। সূচক পড়ে গেল ৮৭২.২৮ পয়েন্ট (১.৪৬ শতাংশ)। বাজার বন্ধ হয় ৫৮, ৭৭৩.৮৭ পয়েন্টে। পাশাপাশি এদিন সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক ২৬৭. ৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭, ৪৯৫. ৭০ পয়েন্ট।

এদিন বাজার খোলার সময় থেকে সূচক ছিল নড়বড়ে। বাজার খোলার সময় বম্বে স্টক এক্সেচেঞ্জর সূচক ছিল ৫৯,৩৬১.০৮ পয়েন্টে। তারপর থেকে একাধিকবার সূচক ওঠা-নামা করে। দিনের মাঝামাঝি সময় সূচক পৌঁছয় ৫৯,৪০২. ৫০ পয়েন্টে। এদিন যে সব সংস্থার শেয়ার অনেকটাই পিছিয়ে ছিল সেই সব সংস্থার মধ্যে রয়েছে টাটা স্টিল, এশিয়ান পেন্টস, লার্সেন অ্যান্ড টুবরো, উইপ্রো, আলট্রাটেক সিমেন্ট, বাজাজ ফাইনান্স, টেক মাহিন্দ্রা, কোটাক মাহিন্দ্রা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক। কিছুটা লাভের মুখ দেখেছে আইটিসি, নেসলে ইন্ডিয়া। তুলনামূলকভাবে আদানি পাওয়ার লিমিটিডের শেয়ারের দাম গত দিনের তুলনায় কিছুটা হলেও বেশি ছিল। প্রতি শেয়ার দাম পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪৩২.৮০ টাকা।

Releated Posts

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top