News Flash

Image

ছনতৈলে রাস্তা অবরোধ পানীয় জলের দাবীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ ফের পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ স্থানীয়দের৷ ঘটনা কৈলাশহরের ছনতৈল এলাকায়৷ সোমবার সকাল থেকেই পানীয় জলের দাবীতে এলাকাবাসিরা কৈলাশহর ছনতৈল রাস্তা অবরোধ করে৷ বেশ কয়েক ঘণ্টা চলতে থাকে এই অবরোধ৷ শেষ পর্যন্ত উচ্চ পদস্থ আধিকারিকদের আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা৷ স্বাভাবিক হয় যান চলাচল৷ ঘটনায় ভোগান্তির শিকার হয়েছেন যান চালক থেকে শুরু করে নিত্য যাত্রীরা৷ ঘটনার বিবরণে প্রকাশ, কৈলাশহর ছনতৈল মুসলিম পাড়ায় দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে পানীয় জলের তীব্র সঙ্কট লেগেই রয়েছে৷ এলাকাবাসীরা তাদের জলের জোগান দিতে শেষ পর্যন্ত পাশের নদীর অপরিচ্ছন্ন জল পান করছেন৷ যাতে করে প্রায়শই বিভিন্ন জলবাহিত রোগের কবলে পড়ছে এলাকার কচিকাচা শিশুরা৷ এলাকাবাসীরা আর জানিয়েছেন, গত দুই বছর আগে এলাকায় একটি পাম্প মেশিন বসানো হয়েছিল৷ কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির দাপটে সেই পাম্প মেশিন থেকেও বঞ্চিত এলাকাবাসীরা৷ তাই বাধ্য হয়ে এদিন রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসীরা৷ তবে অবিলম্বে জলের ব্যবস্থা না করলে পুনরায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা৷  

Releated Posts

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top