News Flash

  • Home
  • খেলা
  • এগিয়ে চলো-র ক্রিকেট কোচের দায়িত্বে অলক ও নিবেদিতা
Image

এগিয়ে চলো-র ক্রিকেট কোচের দায়িত্বে অলক ও নিবেদিতা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট।। এগিয়ে চলো সংঘে ক্রিকেট কোচের দায়িত্ব নিলেন অলক দেবরায়। মেলারমাঠস্থিত এগিয়ে চলো সংঘ পরিচালিত ক্রিকেট কোচিং সেন্টারের চীফ কোচের দায়িত্ব নিলেন রাজ্যের অন্যতম সফল ক্রিকেট প্রশিক্ষক তথা বিসিসিআই-এর লেভেল-বি কোচ অলক দেবরায়। সোমবার উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে সংঘের ক্রিকেট কোচিং সেন্টারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীদেবরায় তার এই নতুন দায়িত্বভার গ্রহণ করেন। অলক দেবরায়-এর মতো একজন দক্ষ এবং অভিজ্ঞ কোচকে পেয়ে সেন্টারের ক্রিকেটাররা দারুণ খুশি। পাশাপাশি সংঘের নতুন মহিলা ক্রিকেট কোচের দায়িত্ব নিলেন ত্রিপুরার নামী মহিলা ক্রিকেটার নিবেদিতা দে। অলক দেব রায় এবং নিবেদিতা দে’র মতো কোচরা সংঘের ক্রিকেট কোচিং সেন্টারের দায়িত্ব নেওয়ায় সংঘের তরফে তাদের উষ্ণ অভিনন্দন জানানো হয়। এদিকে, সংঘের ক্রিকেট কোচিং সেন্টারের কোচ রাজীব সাহা টিসিএ-র ক্রিকেটার নির্বাচক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকেও অভিনন্দন এবং তার সাফল্য কামনা করা হয়েছে। পাশাপাশি সংঘের ক্রিকেট কমিটির কনভেনার কাম কোচ দেবজিত দত্তকেও অভিনন্দন জানানো হয়েছে সেন্টার থেকে, সঠিকভাবে সংঘের ক্রিকেট কোচিং সেন্টারকে পরিচালনা করার জন্য। আজ সংঘের কোচিং সেন্টারের নতুন কোচদের উষ্ণভাবে স্বাগত জানানো হয়। সংঘের লক্ষ্য এই সেন্টার থেকে আগামী দিনের জন্য প্রচুর ক্রিকেটার তৈরি হবে। এগিয়ে চলো সংঘের সাধারণ সম্পাদক সুমন্ত গুপ্ত এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানান।

Releated Posts

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top