News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি শিবিরে ২৬ ক্রিকেটার
Image

প্রস্তুতি শিবিরে ২৬ ক্রিকেটার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট।। প্রস্তুতি ম্যাচের জন্য শিবিরে ডাক পেলেন ২৬ জন ক্রিকেটার। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে দুদিনের দুটি প্রস্তুতি ম্যাচের আযোজন করা হয়েছে। মূলত ভিনরাজ্য থেকে বিভিন্ন ক্লাবের খেলতে আসা ক্রিকেটারদের দেখে নেওয়ার জন্যই ওই উদ্যোগ। ২৪-‌২৫ আগস্ট প্রথম এবং ২৭-‌২৮ আগস্ট দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি হবে। দুটি ম্যাচই হবে এম বি বি স্টেডিয়ামে। ওই ম্যাচের জন্য ২৬ সদস্যের ক্রিকেটারদের নাম ঘোষনা করেন রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি তপন লোধ। নির্বাচিত ক্রিকেটারদের ২৩ আগস্ট দুপুর ২ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলেছেন।

শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:‌ শুভ্রজিৎ দাস, অভিজিৎ শর্মা, ঋত্বিক শ্রীবাস্তব, অজয় যাদব, আনিল আই জি, বিভব মালি, রোহিত প্রকাশ, ভিনীত মাউরা, শারুখ হুসেন, রিতায়ন দে, ইন্দ্রজিৎ দেবনাথ, অয়ন গুপ্তা, সাগর শর্মা, রবি সিং, আকাশ আনন্দ, আনন্দ সিং বাইশ, দীপক খাত্রি, প্রীয়াংশু গৌতম, নিহাল চন্দ্র শ্রীবাস্তব, শেখ জহিরুল রহমান, আকাশ শ্রীবাস্তব, অর্জুন দেবনাথ, চিরঞ্জীৎ দেবনাথ, আদিত্য যাদব এবং স্বরব সাহানি। 

কোচ:‌ জয়ন্ত দেবনাথ, সন্দীপ ব্যানার্জি, ইন্দ্রজিৎ ঘোষ এবং কিশোর মুহুরি।

Releated Posts

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top